ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৪ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়। এতে স্বস্তি ফিরে এসেছে বন্দর সংশ্লিষ্ট সিএন্ডএফ কর্মচারী ও বন্দর শ্রমিকসহ সকলের মধ্যে। এ দিন ভারত ভ্রমণ শেষে পাসপোর্ট যাত্রীদের দেশে ফিরে আসারও উপচে পড়া ভিড় দেখা গেছে।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফওয়াডিং এজেন্টস ষ্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা চারদিন দুর্গাপূজার ছুটি শেষে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ভারতে ছুটি থাকায় মঙ্গলবার রাতের স্লটের কোনো ট্রাক আসেনি পেট্রাপোল বন্দরে। আজ রাতের স্লটের ট্রাক আসবে। আজ কিছু মাল ভারতে থেকে বাংলাদেশে রপ্তানি হবে, আগামীকাল বৃহস্পতিবার থেকে পুরোদমে স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা শেষে আজ বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। সকাল থেকে এ পর্যন্ত ৩০ টি ট্রাকে ভারতে পণ্য রপ্তানি হয়েছে তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে এখনও কোনো ট্রাক বেনাপোল বন্দরে আসেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ