ঢাকা, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১:৪১ অপরাহ্ন

আদর্শ সমবায় সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আদর্শ সমবায় সমিতির লিমিটেডের (সাবেক আদর্শ সমবায় ব্যাংক লিমিটেড) ৩৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, আদর্শ সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান শাকিল রিজভী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এ হাফিজ।

সভা সূত্রে জানা যায়, বার্ষিক সাধারণ সভায় ৮% ডিভিডেন্ট ঘোষণা করা হয়। এছাড়াও ব্যবসায়িক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনের ব্যবসায়িক কর্মপরিকল্পনা কি হবে তা নিয়ে আলোচনা করা হয়।

একই সাথে আগামী বছর বাজেট অনুমোদন করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ