ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১:৫৮ অপরাহ্ন

প্রগতি লাইফের ৪ উদ্যোক্তার শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের চার উদ্যোক্তা শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা এ কে এম রফিকুল ইসলাম ১ লাখ ৯৫ হাজার ৯০৬টি শেয়ার বিক্রয় করেছেন।

অপরদিকে, কোম্পানিটির তিন উদ্যোক্তা পরিচালকের মধ্যে এ এস এম মহিউদ্দিন মোনেম ৫০ হাজার, মো. শফিউর রহমান ২০ হাজার এবং সেলিম রহমান ১ লাখ ২৫ হাজার ৯০৬টি শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। এই ৪ উদ্যোক্তা ৪ অক্টোবর শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ