ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১:৩১ অপরাহ্ন

আইবিটিআরএ’র ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন শীর্ষক কর্মশালা

ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১৫’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম হাবিবুল্লাহ।

কর্মশালায় ফিন্যান্সিয়াল রিপোর্টিং আইনের উপর আলোচনা করেন ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. আহমদুজ্জামান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. জামাল উদ্দিন মজুমদার ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

কর্মশালায় ব্যাংকের অন্যান্য নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ