শ্রীলঙ্কা ২৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা কুশল মেন্ডিস ৫০ রান করে সাজঘরে ফিরলেন। আউট হওয়ার আগে নিশাঙ্কা ৬০ বলে ৪০ রান করেছেন। করুণারত্নে ১৮ রান করে ফিরেছেন।
পাকিস্তানের বিপক্ষে বড় হার দিয়ে সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। তাই ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিং করছে সাকিব আল হাসানের দল। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় খেলা শুরু হয়েছে।
বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন রয়েছে। মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।

শ্রীলংকা একাদশ: পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।


















