ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ২:৫২ পূর্বাহ্ন

ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলবর্তী অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪। স্থানীয় সময় রোববার আঘাত হানা এই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে জানানো হয়েছে, ভূমিকম্পের পর বন্দরে সম্ভাব্য স্রোতের কারণে নৌকা ও কাছাকাছি উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনও আশঙ্কা নেই।

এদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। সূত্র: রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ