ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

‘নতুন ধরনের’ ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালালো উ.কোরিয়া, জাপানের উদ্বেগ

পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ উত্তর কোরিয়া আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বলা হচ্ছে, বৃহস্পতিবার যেটি ছোড়া হয়েছে এটি ‘নতুন ধরনের’ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে দক্ষিণ কোরিয়া ও জাপান এক যৌথ বিবৃতিতে বলেছে, এটির ফলে জাপানের উওরাঞ্চলের জনসাধারণের মধ্যে এসময় আতংক ছড়িয়ে পড়ে। জাপান কর্তৃপক্ষ এরইমধ্যে হোককাইডো দ্বীপে ‘জে এলার্ট ’ জারি করেছে। রয়টার্স

মিসাইলটি ১ হাজার কিলোমিটার (৬২০ মাইল) পর্যন্ত উড়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, পিয়ং ইয়ং হতে এটি সকাল ৭টা ২৩ মিনিটে ছোড়া হয়েছে। দেশটি সতর্ক অবস্থা জারি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আরএনজেড

জাপানের কিয়োদো নিউজ এজেন্সি জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছিল। এর আগেও সম্প্রতি সময়ে একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা উত্তেজনা বাড়াতে করা হচ্ছে বলে সমালোচনা করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসন জানিয়েছে। এদিকে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নিন্দা জানিয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াশুকাজু হামাদা বলেন, মিসাইলটি পূর্বআকাশের অনেক উঁচু হতে ভূমিতে নিক্ষিপ্ত হয়। তবে এটি জাপানের মূল ভূখন্ডে না পড়লেও এ বিষয়ে বিস্তারিত গবেষণা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে কিম জং উন তার দেশের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশগুলোর বিপক্ষে আরও বাস্তবসম্মতভাবে আগ্রাসন চালানোর হুঁশিয়ারি দিয়ে ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আলোচনার জন্য পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছে।

দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মূখপাত্র এড্রিয়েন ওয়াটুসন এক বিবৃতিতে জানান, কূটনৈতিক আলোচনার দ্বার বন্ধ হয়ে যায়নি উত্তর কোরিয়ার সঙ্গে। কিন্ত দেশটিকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের বিষয়ে ভাবতে হবে। এর আগেও সম্প্রতি সময়ে একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা উত্তেজনা বাড়াতে করা হচ্ছে বলে সমালোচনা করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টিভি চ্যানেল সামরিক দপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, সম্প্রতি উত্তর কোরিয়ার সামরিক প্যারেডে নতুন যেসব সমরাস্ত্র প্রদর্শিত হয়েছিল সেগুলোর মধ্যে এই মিসাইলটি ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ