সংঘাতের অবসানে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুত রয়েছে রাশিয়া। কিন্তু নতুন আঞ্চলিক বাস্তবতা উপেক্ষা করা যাবে না এবং সংযুক্ত অঞ্চলগুলো আর ইউক্রেনকে ছেড়ে দেবে না বলে নিজেদের অবস্থানের পুনরাবৃত্তি করেছে ক্রেমলিন।
মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া কখনই ইউক্রেনের চারটি অঞ্চলে তার দাবি ত্যাগ করবে না, যা মস্কো গণভোটের পর গত বছর এটি সংযুক্ত করেছে।
পেসকভ বলেন, কিছু কিছু বাস্তবতা রয়েছে যা ইতিমধ্যেই একটি অভ্যন্তরীণ বিষয় হয়ে উঠেছে। আমি বলতে চাচ্ছি নতুন অঞ্চল। যেখানে রাশিয়ান ফেডারেশনের সংবিধান বিদ্যমান এবং তা উপেক্ষা করা যাবে না। রাশিয়া কখনই এই বিষয়ে আপস করতে পারবে না, এইগুলো গুরুত্বপূর্ণ বাস্তবতা।
রাশিয়া গত সেপ্টেম্বরে মস্কোতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ডোনেটস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলকে যুক্ত করেছে বলে ঘোষণা করেছে। তবে ইউক্রেন ও পশ্চিমারা রাশিয়ার এই পদক্ষেপকে অবৈধ বলে ঘোষণা করে। পরবর্তীকালে একটি সাংবিধানিক ডিক্রিতে অঞ্চলগুলিকে রাশিয়ান ফেডারেশনের গঠনমূলক বিষয় হিসাবে নামকরণ করা হয়েছিল।
পেসকভ আরও বলেন, কিয়েভ যদি অঞ্চলগুলোর ওপর মস্কোর নিয়ন্ত্রণ মেনে নেয় তাহলে রাশিয়া আলোচনার জন্য উন্মুক্ত।

তিনি বলেছিলেন, একটি সুবিধাজনক অবস্থা এবং ইউক্রেনীয়দের কাছ থেকে উপযুক্ত মনোভাবের সাথে, এটি আলোচনার টেবিলে সমাধান করা যেতে পারে। তবে মূল বিষয় হল আমাদের লক্ষ্য অর্জন করা।
এদিকে পেসকভের মঙ্গলবারের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ। তবে ইউক্রেন বরাবরই বলেছে, একটি শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার আগে রাশিয়ান সৈন্যদের অবশ্যই চারটি সংযুক্ত অঞ্চল এবং ক্রিমিয়ান উপদ্বীপ সহ তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি ছেড়ে যেতে হবে। যা মস্কো একতরফাভাবে ইউক্রেন থেকে ২০১৪ সালে সংযুক্ত করেছিল।
উল্লেখ্য, রাশিয়ান বাহিনী চারটি অঞ্চলের কোনোটিই পুরোপুরি নিয়ন্ত্রণ করে না এবং এবং এখনোও তারা ইউক্রেনীয় সাথে লড়াই করছে।
সূত্র: রয়টার্স


















