ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন

মিয়ানমারে ৯৩ ব্যাক্তি ও ১৮ প্রতিষ্ঠানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর ষষ্ঠ দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার নতুন এই নিষেধাজ্ঞার আওতায় মিয়ানমারের ৯ কর্মকর্তা, সাতটি প্রতিষ্ঠানসহ জ্বালানিমন্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী, উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ এবং সেনাবাহিনীকে জ্বালানি, অস্ত্র ও তহবিল সরবরাহকারী বেসরকারি বিভিন্ন কোম্পানি। সব মিলিয়ে মিয়ানমারের ৯৩ জন ব্যক্তি ও ১৮টি প্রতিষ্ঠানের ওপর এখন ইইউ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

ইইউয়ের পক্ষ থেকে জানানো হয়, এ নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হচ্ছে মিয়ারমার সেনাবাহিনীকে বিমান হামলা ও অস্ত্র-সরঞ্জাম সরবরাহ সীমিত করা। পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা ব্যক্তিদের চিহ্নিত করা। এছাড়াও এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, যৌন সহিংসতা, নাগরিক সমাজের কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের নিপীড়নসহ অধিকার লঙ্ঘনের নিন্দা করেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী মিয়ানমারের নির্বাচিত সরকার উৎখাত করার সময় নোবেলজয়ী সু চি গ্রেপ্তার হন। সে সময় জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই দেশটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গত বছর মার্চে এক প্রতিবেদনে জানিয়েছিলেন, মিয়ানমারে অভ্যন্তরীণভাবে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৭০ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ