ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৬:৫৬ পূর্বাহ্ন

ক্ষতিগ্রস্ত এলাকায় দুই লাখ বাড়ি নির্মাণের ঘোষণা এরদোয়ানের

ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ২ লাখ বাড়ি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ভূমিকম্পের দুই সপ্তাহ পর সোমবার এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে আগামী মাস থেকেই এই পুননির্মাণের কাজ শুরু হবে।

এরদোয়ান জানান, ভূমিকম্পে বিধ্বস্ত ১১টি প্রদেশে এক লাখ ৯৯ হাজার ৭৩৯টি বাড়ি নির্মাণ করা হবে। তবে এসব ভবনের কোনোটিই তিন-চারতলার বেশি হবে না বলেও জানান তিনি। এসব বাড়িতে ১৬ লাখ ৮০ হাজার মানুষের আশ্রয়ের সুযোগ তৈরি হবে।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের একাধিক অঞ্চলে ধসে পড়ে লক্ষাধিক আবাসিক ভবন ও স্থাপনা। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হাতয়, কাহরামানমারাশ এবং মালত্য প্রদেশ। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়েছে। ওই ভূমিকম্পে এক লাখ ১০ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়।

এতে প্রায় ১ লাখ ৩৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ এই ভূমিকম্পে শুধু মাত্র তুরস্কেই ৮৪.১ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে বলে দাবি করেছে একটি ব্যবসায়িক গ্রুপ।

সূত্র: এএফপি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ