ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে জোড়া ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পূর্ব উপকূলে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দুইদিন উৎক্ষেপণ কার্যক্রম বন্ধ রাখার পর স্বল্প পাল্লার এক জোড়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া রোববার যৌথ সামরিক মহড়া করে। এ মহড়ার পরদিনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি রকেট লঞ্চারের মাধ্যমে এক জোড়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে একটির দূরত্ব ছিল ৩৯৫ কিলোমিটার এবং অন্যটির ৩৩৭ কিলোমিটার। ক্ষেপণাস্ত্র দুটি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ৬০০ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চারটি কৌশলগত পারমাণবিক অস্ত্রের একটি মাধ্যম। শত্রুর এয়ারফিল্ডকে “পঙ্গু করে দিতে” সক্ষম এটি।

এ বিষয়ে দ. কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, অজ্ঞাত স্থান থেকে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারা। জাপান সাগর অভিমুখে ছোড়া হয় এটি।

উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডে টুইট বার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাপানের প্রধানমন্ত্রী বলেন, সোমবার একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটি। তবে ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সাগড়ে পড়েছে বলে ধারণা করছে জাপানের কোস্টগার্ড। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ