যুদ্ধরত ইউক্রেন এবং রাশিয়ার রাষ্ট্রপতিরা তাদের নববর্ষের বক্তৃতায় নিজ নিজ জাতির জন্য বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার রোস্তভ-অন-ডনের দক্ষিণ সামরিক জেলার সদর দফতরে জাতির উদ্দেশে নববর্ষের ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়াকে রক্ষা করা একটি ‘পবিত্র দায়িত্ব’।
এসময় বিব্রতকর যুদ্ধক্ষেত্রে সাহস এবং বীরত্বের সাথে লড়াই করার জন্য রাশিয়ান সৈন্যদের ধন্যবাদ জানান পুতিন, তবে তিনি তাদের কাছ থেকে আরও কিছু দাবি করেছিলেন।
পুতিন বলেন, মূল জিনিস রাশিয়ার ভাগ্য, পিতৃভূমির প্রতিরক্ষা আমাদের পূর্বপুরুষ ও বংশধরদের কাছে আমাদের পবিত্র দায়িত্ব। নৈতিক, ঐতিহাসিক ধার্মিকতা আমাদের পাশে রয়েছে।
কিয়েভকে ব্যবহার করে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করে পুতিন বলেন, তিনি কখনই এটি হতে দেবেন না। তিনি আবারও ইঙ্গিত দিয়েছেন সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

এদিকে নববর্ষ উপলক্ষ্যে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন ইউক্রেনের কাছে ‘জয়’ ছাড়া কোনো বিকল্প নেই।
রোববার ১৭ মিনিটের ভিডিও বার্তায় জেলেনস্কি, যুদ্ধের সবচেয়ে নাটকীয় কিছু মুহূর্ত এবং বিজয়ের কথা স্মরণ করেন। ভিডিও দেশটিতে রাশিয়ার আক্রমণের ফুটেজ দেখিয়েছেন তিনি। এছাড়াও অন্ধকার এবং ঠান্ডা সহ্য করা ইউক্রেনীয়দের জন্য গর্ব করেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, আমাদের বলা হয়েছিল: আত্মসমর্পণ করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আমরা বলি: আমাদের জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা একটি দল হিসাবে লড়ছি পুরো দেশ, আমাদের সমস্ত অঞ্চল। আমি তোমাদের সকলের প্রশংসা করি।
সূত্র: আলজাজিরা


















