ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

চলতি মাসেই বৈঠকে বসবেন পুতিন ও শি জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা নেতা শি জিনপিং ডিসেম্বরের শেষের দিকে ২০২২ সালের ঘটনা নিয়ে আলোচনায় বসবেন। মঙ্গলবার রাশিয়ান ব্যবসায়িক দৈনিক ভেদোমোস্তি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে সংবাদপত্রটি বলেছে, বৈঠকের তারিখ এবং এজেন্ডা ইতিমধ্যেই ঠিক হয়েছে, তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের ঘনিষ্ঠ একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি বলেছে, বৈঠকটি সশরীরে হওয়ার হওয়ার সম্ভাবনা কম, ভার্চুয়ালি মিলিত হবেন দুই নেতা।

এরআগে গত ১৫ সেপ্টেম্বর উজবেকিস্তানে রাজধানী সমরখন্দে বৈঠক করছেন পুতিন ও শি জিনপিং। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রথম ব্যক্তিগত আলোচনা। এরমধ্যে বেশ কয়েকবার ভার্চুয়ালি বৈঠক করেন তারা।

সূত্র: রয়টার্স

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ