ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

ফের চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আবারও চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এবার এক নারী তার গালে চড় মারেন। একটি ভাইরাল ভিডিওর উদ্ধৃতি দিয়ে রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, রোববার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ যখন হেঁটে কোথাও যাচ্ছিলেন, তখন জলপাই-সবুজ রঙয়ের টি-শার্ট পরা এক নারী তাকে চড় মারছেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গণমাধ্যমকর্মীকেও দেখা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁর নিরাপত্তাকর্মীরা দ্রুত ওই নারীকে টেনে সরিয়ে নিয়ে যায়।

গত বছরের ৮ জুন অনুরূপ একটি ঘটনা ঘটেছিল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল সফরকালে একজন ব্যক্তি ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মুখে চড় মেরেছিলেন। এবার একই কাজ করলেন এক নারী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ