ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

ইরাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১৫

ইরাকের শহর সুলাইমানিয়ার একটি আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে সুলাইমানিয়া শহরে একটি বাড়ির ছাদে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে অন্তত তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্তত পাঁচটি গাড়ি ভস্মীভূত হয় বলে জানিয়েছে পুলিশ ।

বিস্ফোরণের পর ১৭ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায় তারা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগে এই কথা জানিয়েছে ।

শুক্রবার সকালে সুলাইমানিয়া প্রদেশের গভর্নর হাভাল আবুবাকের এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ