ইউক্রেনে ব্যবহার করার জন্য রাশিয়াকে উল্লেখযোগ্য সংখ্যক আর্টিলারি শেল সরবরাহ করার জন্য উত্তর কোরিয়াকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বুধবার সাংবাদিকদের বলেছেন, আমাদের ইঙ্গিত পেয়েছি উত্তর কোরিয়া গোপনে আর্টিলারি শেল সরবরাহ করছে এবং আমরা চালানগুলি প্রাপ্ত হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে যাচ্ছি। তবে চালানগুলোর পরিবহন মাধ্যম বা এবিষয়ে যুক্তরাষ্ট্র কোন প্রতিক্রিয়া জানাবে কিনা সেসম্পর্কে বিশদ বিবরণ বর্ণনা করেননি কিরবি।
যুক্তরাষ্ট্রের এই দাবিটি, উত্তর কোরিয়ার সাথে মার্কিন উত্তেজনা বৃদ্ধির মধ্যে এসেছে, যখন দেশটি বুধবার প্রায় দুই ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে অবতরণ করেছে। মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে পিয়ংইয়ং এ বছর রেকর্ড সংখ্যক অস্ত্র পরীক্ষা চালিয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সাহায্য করার বিরুদ্ধে চীন সহ প্রতিযোগী এবং প্রতিপক্ষকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।
এরআগে ওয়াশিংটন এবং কিয়েভও তেহরানকে মস্কোকে ড্রোন সরবরাহ করার অভিযোগ করেছে যা ইউক্রেন জুড়ে মারাত্মক হামলায় ব্যবহৃত হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের ব্যক্তি এবং সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

সূত্র: আল জাজিরা


















