ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন

ইসরায়েলে নির্বাচনে এগিয়ে নেতানিয়াহু

চলতি বছরের জুনে সরকার পতন এবং সংসদ ভেঙে দেয়ার পরে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো সংসদীয় নির্বাচন হচ্ছে হলো ইসরায়েলে। মঙ্গলবার রাতে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপ বা এক্সিট পোলে দেখা যাচ্ছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার সহযোগীরা এগিয়ে আছে। তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবেন, এমন কথা বলা হয়নি।

বুথ ফেরত জরিপ অনুযায়ী, বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের জোট দ্বিতীয় স্থানে থাকবে। নেতানিয়াহুর বিরোধী এই জোট, বর্তমান প্রধিানমন্ত্রী ইয়ার ল্যাপিডের নেতৃত্বে, রাষ্ট্র ও ধর্ম থেকে শুরু করে ইসরায়েলি দখলদারিত্ব এবং ফিলিস্তিনের রাষ্ট্রত্ব, এলজিবিটিকিউ বা সমকামী অধিকার এবং অর্থনৈতিক নীতি সব বিষয়ে বিরোধপূর্ণ দৃষ্টিভঙ্গি সহ দলগুলির একটি অসম্ভাব্য সংমিশ্রণ দ্বারা গঠিত হয়েছিল।

যা তাদের একত্রিত করেছে তা হল নেতানিয়াহুর বিরুদ্ধে তাদের তীব্র বিরোধিতা, যিনি ১২ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ঘুষ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন।

অন্যদিকে বুথ ফেরত জরিপ অনুযায়ী, চরম দক্ষিণপন্থি ইতামার বেন-গভির দল তৃতীয় স্থানে থাকবে।

এদিকে বুথ ফেরত জরিপের ফলাফল চূড়ান্ত নয়। সরকারি ফলাফল বদলে যেতে পারে। এই সপ্তাহের শেষ নাগাদ সরকারি ফলাফল ঘোষণা করা হবে। তবে সরকারি ফল জরিপের মত হলে ইসরায়েলের শাসনক্ষমতায় নেতানিয়াহুর নাটকীয় প্রত্যাবর্তন ঘটবে। টানা ১২ বছর প্রধানমন্ত্রী থাকার পর গত বছর এ ডানপন্থি রাজনীতিক ক্ষমতাচ্যুত হয়েছিলেন।

নেতানিয়াহু বলেছেন, সমীক্ষার ফলাফলে বোঝা যাচ্ছে, তাদের শুরুটা ভালো হয়েছে। কিন্তু যখন ভোট গণনা হবে, তখন পরিস্থিতি বদলাতে পারে। ভিডিও ভাষণে নেতানিয়াহু বলেছেন, এক্সিট পোল আসল সংখ্যা দিতে পারে না, আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করবেন তিনি।

সূত্র: রয়টার্স, বিবিসি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ