ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

ইমরান খানের লং মার্চ শুরু

আগাম নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদে অভিমুখে ‘লং মার্চ’ শুরু করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। ইমরান খানের সাথে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি, আসাদ উমর, সিনেটর ফয়সাল জাভেদসহ দলটির বড় নেতারা এবং কয়েক হাজার পিটিআই সমর্থক লাহোরের লিবার্টি চকে এই লংমার্চে অংশ নিয়েছেন। এই বছরের শুরুতে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি হবে ইসলামাবাদের দিকে পিটিআই প্রধানের দ্বিতীয় পদযাত্রা।

শুক্রবার লং মার্চ শুরু করার আগে লাহোরের লিবার্টি চকে জনতার উদ্দেশে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, তার পদযাত্রা রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, জাতিকে মুক্ত করার জন্য।

খান বলেন, এর একমাত্র লক্ষ্য আমার জাতিকে মুক্ত করা এবং পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা। সময় এসেছে হাকীকি আজাদীর (প্রকৃত স্বাধীনতা) যাত্রা শুরু করার।

সমর্থকদের উদ্দেশে ইমরান বলেন, গতকাল ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুম এবং ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) ডিজি লেফটেন্যান্ট জেনারেল বাবর ইফতিখারের যৌথ সংবাদ সম্মেলন রাশেদ শেখের চেয়ে বেশি রাজনৈতিক ছিল।

ইমরান খান বলেন, ডিজি আইএসআই, মনোযোগ দিয়ে শুনুন, আমি যা জানি, আমি আমার দল এবং দেশের জন্য নীরব আছি। আমি আমার দেশের ক্ষতি করতে চাই না।

ইমরান বলেন, ডিজি আইএসআই, যখন আমরা প্রতিষ্ঠানগুলির সমালোচনা করি, এটি গঠনমূলক এবং আপনার উন্নতির জন্য। আমি আবার বলছি, আমি অনেক কিছু বলতে পারি এবং আপনার প্রতিক্রিয়া জানাতে পারি। কিন্তু আমি চাই না প্রতিষ্ঠানগুলো দুর্বল হোক।

সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন যে তিনি সেনা প্রধানের সঙ্গে বৈঠকে কোনও অসাংবিধানিক দাবি করেননি। ইমরান যোগ করেছেন, আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমি চাই জনগণ সিদ্ধান্ত নেবে কে দেশকে নেতৃত্ব দেবে – ওয়াশিংটন, আমেরিকা বা অন্য কেউ নয়।

শুক্রবার (২৮ অক্টোবর) লাহোরের লিবার্টি চক থেকে শুরু হওয়া লংমার্চটি ফিরোজপুর রোড, ইছরা, আজাদী চক, মোজাং, দাতা দরবার প্রদক্ষিণ শেষে মুরিদকে অভিমুখে যাবে। পরে কামঙ্কি, গুজরানওয়ালা, ডাস্কা, সুম্বরিয়াল, লালা মুসা, খারিয়ান, গুজ্জার খান এবং রাওয়ালপিন্ডি পেরিয়ে ৪ নভেম্বর ইসলামাবাদে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ