ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

ইরানে বিক্ষোভ: ৩১ জনের মৃত্যু

ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ৩১ জন বেসামরিক মানুষ মারা গেছেন বলে জানিয়েছে ইরান হিউম্যানস রাইটস (আইএইচআর)। বৃহস্পতিবার এ দাবি জানায় আইএইচআর।

জানা গেছে, ঠিকমতো হিজাব না পরায় ১৩ সেপ্টেম্বর রাজধানী তেহরানে তাকে ইরানের ‘নৈতিকতা পুলিশ’ গ্রেফতার করেছিল। পরে, গত ১৬ সেপ্টেম্বর পুলিশ হেফাজতে মারা যান মাসা আমিনি।

পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন কোমায় থাকার পর মৃত্যুর কোলে ঢলে পরেন এ কুর্দি তরুণী।

আমিনির মৃত্যুর পর তার জন্মস্থান কুর্দিস্থানে বিক্ষোভ শুরু হয়। যা এখন ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পরেছে।

মানবাধিকার সংস্থা আইএইচআর জানিয়েছে, অন্তত ৩০টি স্থানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুধুমাত্র বুধবার রাতে মাজানদারান প্রদেশের আমল নামক স্থানে ১১ জন ও বাবল নামক স্থানে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া, তাবরিজ শহরেও একজনের মৃত্যুর খবর জানিয়েছে সংস্থাটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ