ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

বেনাপোলে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ

ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ