ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বাকিংহাম প্যালেস থেকে রানির কফিনের চিরবিদায়

লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে চিরবিদায় নিয়ে শেষ যাত্রায় রওনা হয়েছে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজপ্রাসাদ থেকে পার্লামেন্ট ভবনের কাছে ওয়েস্টমিনিস্টার হলে কফিন নেওয়া হয়েছে। এখানে চারদিন শায়িত রাখা হবে রানির মৃতদেহ।

নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম, প্রিন্স হ্যারি, রানির মেয়ে প্রিন্সেস অ্যান ও রাজপরিবারের অন্যান্য সদস্যরা রানির এই শবযাত্রায় কফিনের পেছনে পেছনে যান।

প্রাসাদ থেকে রানির শব যাত্রা দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। টিভি ফুটেজে দেখা গেছে, রানির শবযান সামনে এগুতেই অনেকে কান্নায় ভেঙে পড়ছেন।

টিভি ফুটেজে দেখা গেছে, রানির শবযান সামনে এগুতেই অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আগামী কয়েক দিনে ওয়েস্টমিনিস্টার হলে রানিকে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ। ১৯ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।

রানি এলিজাবেথ গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তার অবকাশকালীন বাসভবন স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান। এরপর প্রথমে তার কফিন নিয়ে এডিনবরার সেইন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হয়েছিল ২৪ ঘণ্টার জন্য।

রানির মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ। যুক্তরাজ্যজুড়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। অসংখ্য মানুষ এ সময় রানিকে শেষ শ্রদ্ধা জানাবে। থাকবে কড়া পাহারার ব্যবস্থা। শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের ওপরও কড়া বিধিনিষেধ জারি থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ