ঢাকা, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৫:২০ অপরাহ্ন

চলতি বছরেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবেন আদানি

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডের গোড্ডা জেলায় কয়লাভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে আদানি গ্রুপ। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ আগামী ১৬ ডিসেম্বরের ম্যধ্যেই বাংলাদেশে রপ্তানি করা হবে বলে জানা গেছে। বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে ওই বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত শেষ করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার পরিকল্পনা করেছে আদানি গ্রুপ।

ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাভিত্তিক সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ঝাড়খন্ডের ১ দশমিক ৬ গিগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি চালু করবে আদানি পাওয়ার লিমিটেড। আগামী ১৬ ডিসেম্বরের (বিজয় দিবস) মধ্যে সেখান থেকে সঞ্চালন লাইনে বাংলাদেশে সরাসরি বিদ্যুৎ রপ্তানি শুরু করবে তারা।

গত সোমবার (৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন আদানি। এরপর সোশ্যাল মিডিয়া টুইটারে এক টুইটে এ পরিকল্পনার কথা জানান বিশ্বের তৃতীয় ধনী।

বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে ভারতের অবকাঠামো ব্যবহারের লক্ষ্য রয়েছে। সেটির সাথে এই প্রকল্প সঙ্গতিপূর্ণ।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিশ্ববাজারে গ্যাস ও কয়লার দাম বেড়ে যায়। এতে জ্বালানি সংকটে পড়ে বাংলাদেশ। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করে বাংলাদেশ। এ কারণে দেশের কয়েকটি কেন্দ্র বন্ধ হয়ে যায়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ