ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ২:১৪ অপরাহ্ন

দুঃসময়ে পাশে থাকতে শ্রীলংকার সঙ্গে টি২০ সিরিজ খেলবে ভারত

ভয়াবহ অর্থনৈতিক সংকট পার করছে শ্রীলংকা। এই দুঃসময়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ খেলে কিছু বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে বা পরে শ্রীলংকার সঙ্গে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে সম্মত হয়েছে ভারত। খবর দ্য সানডে টাইমস।

ক্রিকেটের একটি সূত্র যুক্তরাজ্যের গণমাধ্যমটিকে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সবসময় শ্রীলংকার একটি উদার বন্ধু।

এই দুঃসময়ে তাদের জাতীয় দলকে পাঠিয়ে প্রতিবেশীকে সাহায্য করছে। শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) অনুরোধ করলে বিসিসিআই এতে সম্মত হয়।

সানডে টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, শ্রীলংকা ক্রিকেট বোর্ড আগস্ট-সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের কথা চিন্তা করছে।

যেহেতু এটি এশিয়া কাপের আগে বা পরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা করা হয়েছে, তাই ভারতের বিপক্ষে শ্রীলংকার টি২০ ম্যাচগুলোও আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে।

সূত্রটি জানায়, আমরা দুই ম্যাচের সিরিজের ভেন্যু চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছি। তবে সম্ভবত এটি সংযুক্ত আরব আমিরাতে হবে।

জানা গেছে, গত বছর ঘরের মাটিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ খেলে ১৪ কোটি ৫০ লাখ ডলার আয় করে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ