বিয়ের পর থেকে কোনো ছুটি নেননি। ছবির শ্যুটিং থেকে বিজ্ঞাপন-বিনোদন সবেতেই রয়েছেন আলিয়া ভাট। ঘড়ি ও গয়নার এক প্রদর্শনী উপলক্ষে সম্প্রতি কাতার উড়ে গিয়েছিলেন অভিনেত্রী।
অপরূপ সাদা পোশাকে অনুষ্ঠানে পা রাখলেন যখন, একরাশ আনন্দ ছড়িয়ে পড়ল যেন। সবাই মুগ্ধ তার সাজে, পোশাক চয়নে। কী পরেছিলেন রণবীর কাপুর ঘরনি।
প্রদর্শনীর জন্য আলিয়া পোশাকে ডিজাইনার হারিথ হাশিমের লেবেলের দুধসাদা একটি ক্যাপড প্যান্টস্যুট বেছে নিয়েছিলেন। খাঁজকাটা ল্যাপেল ব্লেজারের ধরা দেন তিনি। সাথে গলায় আর কানে মানানসই হীরার দ্যুতি। অভিনেত্রীর স্টাইলিস্ট ওমি প্যাটেল।
সেই প্রদর্শনীর ছবি গতকাল মঙ্গলবার (১০ মে) ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। সাথে ভাগ করে নিলেন মুখরোচক জলযোগের অভিজ্ঞতাও। এদিন পোহা (চিঁড়ের পোলাও) ও আলুভাজা দিয়ে প্রাতঃরাশ সেরেছিলেন অভিনেত্রী। সেই খাবারের স্থানীয় স্বাদে মোহিত হয়ে ছবিও তুলে রাখেন।
বলেন, ‘অপূর্ব একটা দিন কাটল খাবারের গুণেই।’ সেই সাথে মধুর আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান দোহার প্রদর্শনী উদ্যোক্তাদেরও।

সেই পোস্টের নিচে ভালবাসার মন্তব্য আসতে থাকে। আলিয়ার মা সোনি রাজদান লেখেন, ‘অসাধারণ ও সুস্বাদু!’ সাধুবাদ জানান মেকআপ শিল্পী নম্রতাও। ভক্তদেরও মুগ্ধ জিজ্ঞাসা, ‘আলিয়া তুমি এত মিষ্টি কী করে হলে?’


















