কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর দ্বিতীয় লেগের খেলা শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। গতকাল বুধবার (১৩ এপ্রিল) রাতে বেনফিকার বিপেক্ষে ৩-৩ গোলে ড্র করেও ইংলিশ পরাশক্তি লিভারপুল সেমিফাইনাল নিশ্চিত করেছে। ম্যানচেস্টার সিটিও অ্যাতলেতিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
লিভারপুল ও ম্যানচেস্টার সিটির খেলাটি বুধবার রাতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলাটি অনুষ্ঠিত হয়। দুই দলের আগের দেখায় প্রতিপক্ষের মাঠে ৩-১ গোলে জিতেছিল লিভারপুল। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের অগ্রগামিতায় আসরের শেষ চারের টিকিট পেয়েছে দলটি।
অন্যদিকে একই দিনে ওয়ান্দা মেত্রোপলিতানোতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হয় অ্যাতলেতিকো ও ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করেছে এই দুই দল। প্রথম লেগে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছিল ম্যান সিটি। ফলে দুই লেগ মিলিয়ে ১-০ অগ্রগামিতায় আসরের শেষ চারে উঠেছে দলটি।


















