ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

চাঁদরাতে অপু বিশ্বাসের সঙ্গে ডিনারের সুযোগ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে চলচ্চিত্র ঘিরেই তার সব ব্যস্ততা।

চলচ্চিত্রের পাশাপাশি স্টেজ শো, শুভেচ্ছাদূত হওয়া নিয়ে ভালোই ব্যস্ত সময় যাচ্ছে তার। সম্প্রতি আবারও শুভেচ্ছাদূত হলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

জানা গেছে, সোমবার (১১ এপ্রিল) রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘ডায়মন্ড হাউজের পণ্যে দেখার পর আমি তাদের ডিজাইনের ভক্ত হয়ে গেছি। তাদের কালেকশন আমার ভালো লেগেছে। তারা খুব অল্প সময়ে বেশ পরিচিতি পেয়েছেন। এর সঙ্গে যুক্ত হওয়ার আগে পণ্যের মান যাচাই করে নিয়েছি।

আমি দুই মাস তাদের ডায়মন্ড ব্যবহার করেছি। তারা দাম নির্ধারণ করেছে হাতের নাগালে। আমার ভক্ত ও ক্রেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, এই ঈদে যারা বেশি ডায়মন্ড কিনবে তাদের মধ্যে তিনজন ভাগ্যবান চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন।’

অপু বিশ্বাসকে শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌমেন সাহা বলেন, ‘অপু বিশ্বাস বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় স্বনামধন্য একজন নায়িকা। আমরা চেয়েছি তিনি আমাদের সঙ্গে যুক্ত হলে আমাদের প্রতিষ্ঠানটি দেশব্যাপী আরও নাম ছড়িয়ে পড়বে। সেই ভাবনা থেকে তাকে প্রস্তাব দিলে তিনি যাচাই-বাছাই করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

পণ্যের মানের ব্যাপারে আমরা বেশ সচেতন। কেউ নকল কিংবা নিম্নমানের প্রমাণ করতে পারলে তাকে দ্বিগুণ টাকা দেয়া হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ