পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে বসেছেন মাত্র সাত মাস হলো। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, পদত্যাগ করবেন রমিজ রাজা। কারণ তাকে সেই পদে ‘বসানো’ ইমরান খান যে আর ক্ষমতায় নেই।
পাকিস্তানের বিগত সব প্রধানমন্ত্রীর মতো ইমরান খানকেও প্রধানমন্ত্রীত্ব ছাড়তে হয়েছে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই। গত পরশু সংসদে আয়োজিত অনাস্হা ভোটের পর পতন হয় পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো এই ক্রিকেটারের।
পাকিস্তানের এই রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়তে যাচ্ছে পিসিবিতেও। রমিজ ছাড়াও পদ হারানোর শঙ্কায় আছেন অনেকেই। অবশ্য প্রতিবারই এমনটা হয়ে থাকে। নতুন করে সরকার আসে আর পরিবর্তন আসে পিসিবির প্রধানের পদে।


















