ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

ড্রেসিং রুমের দরজায় লাথি মারলেন মাহমুদুল্লাহ

আবারো বিতর্ক জন্ম দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুর শেরে ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যাচ।

রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিপক্ষে ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে ফেরার পথে ড্রেসিং রুমের দরজায় লাথি মারেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ সময় এর উপর নিজে রাগ ছাড়ে জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার।

ইনিংসের ৩৭তম ওভারে এনামুল হক জুনিয়ের খাটো লেংথ ডেলিভারিতে পরাস্ত হলেন ফিফটির কাছাকাছি থাকা মাহমুদউল্লাহ। উইকেটকিপার জাকির হাসানের গ্লাভসবন্দি হয়ে ফেরার পথে মাঠের বাইরে থাকা মাঠকর্মীদের দিকে ব্যাট উঁচিয়ে কিছু একটা বলতে দেখা যায় তাকে। সে সময় রাগে ফুঁসতে থাকা মাহমুদউল্লাহ ড্রেসিংরুমে প্রবেশ করেছেন দরজায় সজোরে লাথি মেরে।

মূলত মিরপুরের উইকেটে অনেকটা স্লো থাকায় ম্যাচের শুরু থেকে বল প্রায়ই নিচু হয়ে আসছিল। এতে ভালোই সুবিধা নিয়েছেন রূপগঞ্জের বোলাররা। এমনকি মাহমুদউল্লাহ যে বলটিতে আউট হয়েছেন, এনামুল হক জুনিয়রের সেই বলটি অস্বাভাবিক নিচু হওয়ায় কাট শট খেলার চেষ্টায় ব্যর্থ হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ