ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন

টিকটকে দেখা যাবে লা লিগার ম্যাচ

আধুনিকি বিশ্বে অন্যতম জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম টিকটক। এবার এই প্ল্যাটফর্মে দেখা যাবে ইউরোপিয়ান লিগের ফুটবল ম্যাচ। লা লিগায় রিয়াল বেটিস এবং রিয়াল সোসিয়াদাদের মধ্যকার টিকটকে দেখাবে ব্রডকাস্টার প্রতিষ্ঠান গুল।

টিভি কিংবা অন্যান্য ভিডিও প্লাটফর্মে যেভাবে ফুটবল ম্যাচ দেখানো হয়, সেইভাবে দেখানো হবে না এই ম্যাচ। টিকটকের সাধারণ ফরম্যাট ৯:৬ অনুপাতেই এই ম্যাচ দেখানো হবে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রডকাস্টের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটি।

গুল জানিয়েছে, প্রথমবারে মতো স্প্যানিশ লিগ কিংবা ইউরোপিয়ান লিগের কোনো ম্যাচ টিকটকে দেখা যাবে। এর আগে ক্রিকেটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুইটি টুর্নামেন্টে স্পন্সর হিসেবে ছিল টিকটক।

টিকটকে খেলা দেখানোর জন্য এর পিছনে ৩০ জন কাজ করবে বলেও জানানো হয়েছে। বিশেষ এক ডিভাইস ব্যবহার করে পুরো ম্যাচে ছবি ৪ হাজার রেজুলেশনে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। টিকটকে লা লিগার এই ম্যাচটি পরীক্ষামূলকভাবে সম্প্রচার করা হবে। তাই সাধারণ দর্শকরা টিভি পর্দাতেও দেখতে পারবেন ম্যাচটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ