ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন

ইউক্রেনের রেলস্টেশনে রাশিয়ার রকেট হামলা, নিহত ৩০

ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন শতাধিক।

শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান অলেক্সান্ডার কামিশিন টেলিগ্রামে লেখেন, দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোর্স্ক শহরের রেলস্টেশনে হামলা হয়েছে। হামলায় অনেকেই হতাহত হয়েছেন।

সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থানের জন্য বলা হয়েছে।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিলেন। এ রেলস্টেশনের মাধ্যমে দোনেৎস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ