ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি গ্রেফতার

দীর্ঘ ২৪ বছর পর চাঞ্চল্যকর ও বহুল আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশীষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএনএম এমরান খান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই আশীষ রায় চৌধুরীর বাসায় অভিযান শুরু করে র‌্যাব। র‌্যাব কর্মকর্তারা রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আশিষকে বাড়ি থেকে বের করে একটি মাইক্রোবাসে করে র‌্যাব সদর দপ্তরের দিকে নিয়ে যাচ্ছিল। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এর আগে, র‌্যাব কর্মকর্তারা আশিসের ভাড়া বাড়ি থেকে দুই নারীকে হেফাজতে নেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে ক্লাব ট্রাম্পসের নিচে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। গোয়েন্দা পুলিশ ১৯৯৯ সালের ৩০ জুলাই ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে আসামির তালিকায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের নামও ছিল। অন্য আসামিরা হলেন- ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আশিষ চৌধুরী, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আদনান সিদ্দিকী, তারিক সাঈদ মামুন, সেলিম খান, হারুন অর রশীদ ওরফে লেদার লিটন ও ফারুক আব্বাসী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ