ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শাকিব-পূজার ‘গলুই’-এর টিজার এলো

নির্মাণের শুরু থেকে আলোচনায় দেশের শীর্ষ তারকা শাকিব খান ও পূজা চেরী অভিনীত ‘গলুই’ সিনেমাটি। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় টিওটি ফিল্মসের ইউটিউব চ্যানেলে সিনেমাটির টিজার মুক্তি দেওয়া হয়েছে।

একই সঙ্গে টিজারটি পাওয়া যাচ্ছে শাকিব খানের ফ্যান পেজে। এছাড়া টিজারটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পূজা চেরী। সেখানে জানানো হয়, আসছে ঈদে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

খোরশেদ আলম খশরু প্রযোজনার সিনেমাটি পরিচালনা করেছেন ‘গলুই’ এস এ হক অলিক। টিজার প্রকাশের মাধ্যমে গলুই-এর অফিশিয়াল প্রমোশন শুরু হচ্ছে জানিয়ে পরিচালক বলেন, ‘‘টিজারের পরেই ৯ এপ্রিল হাবিবের ‘জমবে মেলা’ নামে বৈশাখের গান ছাড়া হবে। ৪-৫দিন পরেই ইমরান-কনার গাওয়ার বৃষ্টি নিয়ে আরেকটি গান ছাড়া হবে।’’

পরিচালক আরো জানান, এর মধ্যে গলুই-এর পোস্টার অফিশিয়াল পোস্টার প্রকাশ হবে। যেহেতু অফিশিয়াল পোস্টার হাতে পাননি, তাই আগেই কবে আসবে জানাতে চান না তিনি। বলেন, ফেসবুকে কিছু পোস্টার ছড়িয়েছে, এগুলো অফিশিয়াল নয়।

২০২০-২১ অর্থ বছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এটি শাকিব খান অভিনীত প্রথম অনুদানের সিনেমা। আর এই সিনেমাটির মাধ্যমেই প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান ও নায়িকা পূজা চেরী৷ প্রেমের গল্প ও আবহমান গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকাবাইচ উপজীব্য করে নির্মিত ‘গলুই’ নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকার কারণে আরও ২মাস আগেই সিনেমাটি মুক্তির জন্য হল বুকিং শুরু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ