ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পরাজিত হয়েছিলো পাকিস্তান।

সেই হারের স্মৃতি যেনো এখনো পাকিস্তানের চোখে ভেসে উঠে। সেই ম্যাচের পর আজ প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

অপরদিকে অস্ট্রেলিয়া জয় দিয়ে ২৪ বছর পর পাকিস্তানে সফর শেষ করতে চায়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।

তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে জিতে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজও জয় দিয়ে শুরু করে অজিরা। কিন্তু সেই ভালোটা ধরে রাখতে পারেনি তারা।

ইতিমধ্যে ওয়ানডে সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার কাছে সর্বশেষ টি-২০ ম্যাচে ৫ উইকেটে হারে বাবর আজমের দল।

বিশ্বকাপের হারের প্রতিশোধ নিতে চায় পাকিস্তান। ম্যাচের প্রতিশোধ নেওয়ার বিষয়ে হারিস রউফ বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-২০তে আমরা হেরেছিলাম।

ম্যাচটি বিশ্বকাপ সেমিফাইনাল ছিলো।সেই ম্যাচের হারের কথা এখনও আমাদের মনে আছে। জয়ের ভালো সুযোগ আমরা হাতছাড়া করেছিলাম। তবে এবার আমাদের জিততে হবে।ঐ ম্যাচের হারের প্রতিশোধ নিতে হবে।

সিরিজ জয়ের ব্যাপারে উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি বলেন, ‘টেস্ট সিরিজ জিতেছি আমরা। ওয়ানডেতে ভালো পারফরমেন্স করেও আমরা সিরিজ জিততে পারিনি।

তবে সফরের শেষটা আমরা জয় দিয়েই উদযাপন করতে চাই। আমরা টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়ন তাই এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নের মতই খেলতে চাই।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ