ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত মালাইকা, ভর্তি হাসপাতালে

সড়ক দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। শনিবার (২ এপ্রিল) রাতে মুম্বাইয়ের খোপোলি এলাকায় হাইওয়ের উপর তিনটি গাড়ির ধাক্কা লেগে এ ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুন কাপূরের প্রেমিকাকে।

তদন্ত শুরু করেছে খোপোলি পুলিশ। তার পরে প্রয়োজন মতো এফআইআর দায়ের করা হবে। খোপোলি পুলিশ সূত্রে খবর, সামান্য আঘাত পেয়েছেন অভিনেত্রী। কিন্তু দেরি না করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট সেরে মুম্বাই-পুণে হাইওয়ে ধরে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকা এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালাইকার গাড়িটি দু’টি গাড়ির মাঝখানে ছিল। বাকি দু’টি গাড়ির চালকেরা পালিয়ে গিয়েছেন ঘটনাস্থল থেকে। তাই তাঁরা কতটা আহত, তা স্পষ্ট নয়। কিন্তু গাড়ির নম্বর দেখে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু হবে বলে জানালেন পুলিশ আধিকারিক হরেশ কলসেকর। সূত্র-আনন্দবাজার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ