ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ৯:৪০ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কারের দাবি

নারীদের স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে না দেওয়ায় ইরানকে কাতার বিশ্বকাপে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।

গত বুধবার (২৭ মার্চ) অনুষ্ঠিত বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় লেবাননের মুখোমুখি হয় ইরান। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশাদে অনুষ্ঠিত এ ম্যাচে মোট ১২ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়েছিল। এর মধ্যে দুই হাজার ছিলেন নারী। তবে ম্যাচ দেখতে চাওয়া এ নারীদেরকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। নিজের দেশে অনুষ্ঠিত এ ম্যাচে লেবানকে ২-০ গোলে হারায় ইরান।

মানবাধিকার কর্মীদের দাবি, টিকেট কেটে নারীরা ফুটবল ম্যচটি দেখতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় তাদের উপর পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। তাছাড়া স্টেডিয়ামের বাইরে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ আয়োজনেও বাধা দেয় পুলিশ।

‘ইউনাইটেড ফর নাভিদ’ নামে বিদেশে অবস্থানরত ইরানের অ্যাথলেটস ও অ্যাকটিভিস্টদের একটি দল নারীদের প্রতি এমন বৈষম্যমুলক আচরণ বন্ধ না করা পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে ইরানকে নিষিদ্ধ করার দাবি জানায়। ফিফার ডেপুটি সেক্রেটারির কাছে লেখা এক চিঠিতে সংগঠনটি জানায়, ২০২২ ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বহিষ্কারের জন্য আমরা আনুষ্ঠানিক দাবি জানাই।

ইসালিমক রিপাবরিক অব ইরানে নারীরা নানা ধরনের বৈষম্যের শিকার হন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে।

তবে ফিফাকে দেওয়া এক চিঠিতে ক্রীড়াক্ষেত্রে নারীদের সাথে বৈষম্য হয় এমনসব নীতি বাদ দেবে বলে জানিয়েছিল ইরান। কিন্তু গত বুধবারের ঘটনার পর দেখা যাচ্ছে নারীদের প্রতি বিষম্যমূলক নীতি পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি দেশটি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে জরুরি ভিত্তিতে নারীদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা বাতিলের জন্য ইরানের প্রতি দাবি জানানোর আহ্বান জানায়। -ডয়চে ভেলে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ