ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ঋতুপর্ণার বিমানে উঠতে না পারার ঘটনায় দুঃখ প্রকাশ

শুটিংয়ের কাজে মঙ্গলবার (২৯ মার্চ) আমদাবাদে যাওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে বিমানবন্দরে পৌঁছানোয় বিমানে উঠতে দেওয়া হয়নি তাকে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ঘটনাটি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, আমদাবাদের ফ্লাইট ধরার জন্য কলকাতা এয়ারপোর্টে যাত্রীদের ১৯ নম্বর গেট দিয়ে বোর্ডিংয়ের সময় দেওয়া হয়েছিল ৪টা ৫৫ মিনিটে। কিন্তু তিনি সেখানে পৌঁছান ৫টা ১০ থেকে ৫টা ১২ মিনিটের মধ্যে। সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়, বোর্ডিং গেট অনেক ক্ষণ আগেই বন্ধ হয়ে গিয়েছে।

কান্না করেও বিমানে উঠতে পারলেন না ঋতুপর্ণা
শুধু তাই নয়, ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পর একাধিকবার ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ব্যর্থ হয়েছে। তাই বিষয়টি খতিয়ে দেখতে তারা অভিনেত্রীর সঙ্গে কথা বলতে চান। ঠিক কোনও সময়ে ফোন করলে পাওয়া যাবে? সেই কথাও জানতে চাওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ