ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

পরীমনি হাসপাতালে ভর্তি

জনপ্রিয় অভিনেত্রী পরীমনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। রোববার (২৭ মার্চ) বিকেলে নায়িকা নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পোস্টে পরীমনি হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন। যাতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যাইলন দেওয়া হচ্ছে। ছবির ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘একটি দুর্ঘটনা’।

এছাড়া জানান, তিনি রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি। ছবিতে দেখা যায়, তার হাতে স্যালাইন লাগানো। জরুরি চিকিৎসায় তার শরীরে স্যালাইন দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথা ঘুরে যাওয়ায় পরীমনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, শারীরিক দুর্বলতা আছে তার। করোনাসহ বেশকিছু পরীক্ষা দেওয়া হয়েছে যেটির ফলাফল পাওয়া গেলে তারপর তার ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ