ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

মেহজাবীনকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক ও মডেলিংয়ে তার অভিনয়ের জুড়ি নেই। চমকপ্রদ সব নাটক দিয়ে তৈরি করেছেন অসংখ্য ভক্ত। এমনকি শোবিজ জগতের অনেকেও মেহজাবীনের বড় ফ্যান।

তারই নতুন নজির দেখালেন ছোটপর্দার আরেক অভিনেত্রী শবনম ফারিয়া। মেহজাবীনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।

মেহজাবীনের অভিনয় শবনম ফারিয়াকে এতোটাই মুগ্ধ করেছে যে, তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকেও বেমানান বলে জানালেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনাম ফারিয়া লিখেছেন, ‘‘মেহজাবীন অভিনীত ‘চিরকাল আজ’ নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।’’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ