ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন

সোনম কাপুর মা হচ্ছেন

‘সোনম কাপুর কি মা হতে চলেছেন?’ সাত মাস আগে এই গুঞ্জনের মুখ বন্ধ করেছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে। এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সুখবর দিলেন সোনম নিজেই। সাথে নিজের সাম্প্রতিক কয়েকটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

ছবির সঙ্গে আগত সন্তানকে উদ্দেশ করে লি‌খেছেন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সাথে এক তালে হৃদ্‌কম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়ে। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ