ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ন

পরিচালক মালেক আফসারির বিরুদ্ধে থানায় জিডি

ব্যক্তিগত আক্রমণের অভিযোগে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারির বিরুদ্ধে জিডি করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। তেঁজগাও শিল্পাঞ্চল থানায় করা ওই জিডির নম্বর ৩৭৮।

জিডিতে বলা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কুইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস আপত্তি জানালে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না।

তবে এরপরেও এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে বলে ধারণা অরুণা বিশ্বাসের। এ কারণেই তিনি জিডি করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে মালেক আফসারী বলেন, আমি আপনার কাছেই খবরটা শুনলাম। যেহেতু আমাকে অফিসিয়ালি কিছু বলা হয়নি তাই আমি এ নিয়ে এখন কিছু বলতে চাইছি না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ