ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

জয়-অপু ভালোবাসায় মেতেছেন এফডিসিতে

ঢাকাই সিনেমায় নতুন জুটি হিসেবে আলোচনায় আছেন জয় চৌধুরী ও অপু বিশ্বাস। পরপর দুটি সিনেমায় জুটি বেঁধে কাজ করছেন তারা। ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমার শুটিং শেষ হয়েছে। এটি আসছে ঈদে মুক্তি পাবে।

এবার জয়-অপু শুটিং শুরু করেছেন ‘ট্র‍্যাপ: আনটোল্ড স্টোরি’ সিনেমায়। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) এফডিসিতে ওপেন হয়েছে সিনেমার ক্যামেরা। রোমান্টিক একটি গানের দৃশ্যায়ন দিয়ে এ সিনেমা নিয়ে মাঠে নেমেছেন এই জুটি।

এ ছবিতে কাজ নিয়ে অপু বলেন, “একটি ভালো গল্পের সিনেমা ‘ট্র‍্যাপ’। এখনকার তরুণ-তরুণীদের জন্য অনেক সতর্কবার্তা থাকবে।”

‘জয় একটা ভালো ছেলে। নাচ, অভিনয়, অ্যাকশন; সবকিছু মিলিয়ে নায়ক হিসেবে জয়ের মধ্যে সব গুণ আছে। ওর সাথে জুটি হয়ে কাজ করে আমার ভালো লাগছে। আশা করছি দর্শক আমাদের জুটি উপভোগ করবেন’- যোগ করেন ঢাকাই সিনেমার বিউটি কুইন অপু।

জুনিয়র হয়েও অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় উপভোগ করছেন জয়। তিনি বলেন, অপু দি চমৎকার মানুষ। অনেক হেল্পফুল। আমরা চেষ্টা করছি পর্দায় আমাদের জুটি যেন সবার ভালো লাগে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ