ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ৬:৩৫ পূর্বাহ্ন

আলিয়া ভাট রক্ষা পেলেন দুর্ঘটনা থেকে

সদ্য মুক্তি পাওয়া গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। সিনেমাটির প্রাচারে তিনি খোলা ডেকের বাসে করে হাজির হচ্ছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। সম্প্রতি বাসে সফর করার সময়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন এই বলিউড তারকা। গাছের ডালে আঘাত লাগতে বসেছিল আলিয়ার। তবে এক ফটোগ্রাফার রক্ষা করেছেন তাকে।খবর হিন্দুস্থান টাইমস।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, খোলা ডেকের বাসে ছিলেন আলিয়া। সঙ্গে থাকা গণমাধ্যম কর্মী ও ফটোগ্রাফারদের সঙ্গেই কথা বলছিলেন তিনি। খোলা বাসে গাছের ডালে চোট লাগতে পারে বলে আলিয়াকে সতর্ক করেন এক ফটোগ্রাফার। সে কথা শুনে শাড়ির আঁচল দিয়ে নিজের মুখ ও মাথা ডেকে নেন আলিয়া। প্রায় সেই সময়ই আলিয়ার দিকে এগিয়ে আসা একটি গাছের ডাল সরিয়ে দেন ওই ফটোগ্রাফার।

পুরো ঘটনাটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর মুহূর্তেই সাড়া পড়ে যায়। আলিয়া ভক্তদের অনেই এই ঘটনা নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করছেন আর অনেকেই ধন্যবাদ দিচ্ছেন ঐ ফটোগ্রাফারকে।

২৫ ফেব্রুয়ারি মুক্তি প্রাপ্ত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি বক্স অফিসে হিট সিনেমায় তারিকায় জায়গা করে নিয়েছে। মুক্তির প্রথম দিনেই ১০ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। অনেকেই বলছেন আলিয়ার ক্যারিয়্যারের সেরা কাজ গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি নির্মাণ করা হয়েছে হুসেন জাইদির লেখা বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে। গাঙ্গুবাই সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে এসেছে এ বইতে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ