বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খানের করা রিটের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি আজ।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে একই বেঞ্চ এই রুলের ওপর শুনানির জন্যে দিন ঠিক করেন। সে হিসেবে শুনানির জন্য আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিন ধার্য এবং বিষয়টি কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।
এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) নিপুণের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।



















