ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ন

ইংল্যান্ডের হেড কোচের দায়িত্ব নিলেন কলিংউড

ইংল্যান্ডের অন্তবর্তীকালীন হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তি পল কলিংউডকে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে কোচের দায়িত্বে থাকবেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজেও ইংল্যান্ডের ভারপ্রাপ্ত কোচ ছিলেন কলিংউড। সিরিজটি ইংলিশরা ৩-২ ব্যবধানে হেরেছে।
অ্যাশেজ সিরিজে ব্যর্থতার জেরে হেড কোচ ক্রিস সিলভারউডকে বহিষ্কার করা হয়েছে।

সরিয়ে দেওয়া হয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালককে। অ্যান্ডু স্ট্রাউসকে অন্তবর্তীকালীন বোর্ড পরিচালক করা হয়েছে।
দায়িত্ব নিয়ে কলিংউড বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট টিমকে নির্দেশনা দিতে পারবো জেনে উচ্ছ্বসিত।’

তিনি জানান, ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট এবং সহ অধিনায়ক বেন স্টোকস-এর সংগে আলাপ করেছেন তিনি।
তাঁরা নতুন করে দলকে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। যদিও কাজটা সহজ নয়। ক্রিকেটারদের উৎসাহ, নির্দেশনা দিতে এবং দলে নতুন কিছু যোগ করতে মুখিয়ে আছেন তিনি।

এর আগে ২০১৯ বিশ্বকাপের পর ক্রিস সিলভারউড ইংল্যান্ড হেড কোচের দায়িত্ব নেন। ট্রেভর বেলিস ইংল্যান্ডকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
পেস বোলিং কোচের দায়িত্বে থাকা সিলভারউড তাঁর স্থলাভিষিক্ত হন। ওয়ানডে ফরম্যাটে তাঁর নেতৃত্বে ইংলিশরা ভালো করলেও টেস্টে সেরাটা দেখাতে পারেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ