ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

১০০ কোটি টাকায় বিয়ের ছবি-ভিডিও’র স্বত্ব বিক্রি ভিকি-ক্যাটের!

বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের। বিয়ের গুঞ্জন থেকে আনুষ্ঠানিক ঘোষণা, তবুও থামছে না আলোচনা। তবে বিয়েতে গোপনীয়তা বজায় রেখেছেন ভি-ক্যাট।

শোনা যাচ্ছে, অতিথিদের জন্য একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনুষ্ঠানে আমন্ত্রিতরা ছবি তুলতে পারবেন না।

জানা গেছে, একটি অনলাইন সংস্থা না কি ১০০ কোটি টাকার বিনিময়ে ভিকি ও ক্যাটরিনার বিয়ের ছবির স্বত্ব কিনে নিয়েছে। পরবর্তীকালে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই ছবি ও ভিডিও। এজন্য ওয়েডিং প্ল্যানারের অনুমতি ছাড়া ছবি-ভিডিও তুলতে দেওয়া হবে না। তবে ভিকি-ক্যাটরিনা ওটিটি প্ল্যাটফর্মের প্রস্তাবে সায় দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে দীপিকা এবং রণবীরকেও নাকি একই প্রস্তাব দিয়েছিল এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে তাতে সায় দেননি তারা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ