ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শেষ মূহুর্তে হার থেকে বাঁচলো পিএসজি

ফরাসি লিগ ওয়াসে লেঁসের বিপক্ষে শেষ মূহুর্তের গোল পেয়ে ১-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। ম্যাচটির ৬২ মিনিটে সেকো ফোফানার শট জালে জড়ায়। এতে করে এগিয়ে যায় লেঁস।

তবে অবশেষে ৯২ মিনিটের সময় জর্জিনা উইনালডাম গোল করে পিএসজিকে নিশ্চিত হারের হাত থেকে বাঁচিয়ে দেন তিনি।

এই ম্যাচটিতে কো মারিসিও পচেত্তিনো তার আক্রমণ ভাগ সাজান ডি মারিয়া, মেসি ও ইকার্দিকে নিয়ে। দলের সবচেয়ে সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে বিশ্রামে রাখা হয়। তাকে নামানো হয় ৭০ মিনিটের সময়। তবে তার অভাবটা ভালোই টের পায় পিএসজি। ম্যাচের প্রথমার্ধের ১৮ মিনিটের সময় মেসির করা একটি বাঁকানো শট বারে লেগে ফিরে আসে। এটিই তাদের জন্য উল্লেখ করার মতো আক্রমণ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ