ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

প্রখ্যাত চলচ্চিত্রকার খান আতার মৃত্যুবার্ষিকী আজ

আজ ১ ডিসেম্বর বুধবার দেশের প্রখ্যাত চিত্রপরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার, গায়ক, খান আতাউর রহমানের (খান আতা) মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৯৭ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

তিনি ১৯২৮ সালের ১১ ডিসেম্বর মানিকগঞ্জের সিঙ্গাইরে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে জাগো হুয়া সাবেরা সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জীবন শুরু করেন।

১৯৬৪ সালে ‘অনেক দিনের চেনা’ সিনেমার মাধ্যমে পরিচালনার সাথে যুক্ত হন। তিনি ১৪টি সিনেমা পরিচালনা করেন।

সর্বশেষ পরিচালনা করেন মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘এখনো অনেক রাত’ ১৯৯৭ সালে। অসংখ্য সিনেমায় তিনি সঙ্গীত পরিচালনার সাথে যুক্ত ছিলেন। এছাড়া ১২টির বেশি সিনেমায় অভিনয় করেন। ২০০৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ