আজ শনিবার দ্বিতীয় ম্যাচে টসে অভিন্ন চিত্র। কয়েনভাগ্য পাশে পেয়েছেন টাইগার অধিনায়ক। প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টসের সময় মাহমুদউল্লাহ জানিয়েছেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা তার দলের।
অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আজও বলেছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। অর্থাৎ পরপর দুই ম্যাচে টস হারলেও নিজের পছন্দমতো সিদ্ধান্তই পেয়েছেন বাবর।


















