ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ৪:৫৬ পূর্বাহ্ন

জয় পেতে পাকিস্তানকে ১০৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচের পর আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যা দলের জন্য আত্মঘাতী হিসেবেই প্রমাণিত হয়েছে।

মজার বিষয় হলো, দুই ম্যাচেই পাকিস্তানি অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তিনি টস জিতলে নিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। সেটি কেনো? পরপর দ্বিতীয় ম্যাচে তা প্রমাণ করে দিয়েছে পাকিস্তানের বোলাররা। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ১০৮ রান।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় মাহমুদউল্লাহ বলেছিলেন, এই উইকেটের চরিত্র বোঝা কঠিন। তবে আগে ব্যাট করে সুবিধাজনক সংগ্রহ দাঁড় করিয়ে সেটি ডিফেন্ড করার পরিকল্পনা তার দলের। কিন্তু বাস্তবায়ন হয়নি সেই পরিকল্পনা।

তিন নম্বরে নামা বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর ৪০ রান ব্যতীত আর কেউই তেমন কিছু করতে পারেননি। আরও একবার হতাশ করেছেন দুই ওপেনার। উইকেটে থিতু হয়েও অল্পে সাজঘরে ফিরেছেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহানরা। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১০৯ রানের।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ