ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বিষাদমাখা স্মৃতিচারণে জন্মদিনে ফিরে আসেন এন্ড্রু কিশোর

দেশের সংগীতের উজ্জ্বল নক্ষত্র এন্ড্রু কিশোর। তাকে বলা হয় প্লেব্যাক সম্রাট। সিনেমার গানে তার কণ্ঠ কিংবদন্তি হয়ে থাকবে চিরদিন। বহু কালজয়ী গান তিনি রেখে গেছেন শ্রোতা-ভক্তদের জন্য। গেল বছরের ৬ জুলাই না ফেরার দেশে চলে গেছেন এই নন্দিত গায়ক। তবে তিনি রয়ে গেছেন অমলিন, তার গানে গানে।

আজ ৪ নভেম্বর এন্ড্রু কিশোরের জন্মদিন। এদিনে তিনি পরিবার, ভক্ত-অনুরাগীদের কাছে ফিরে এলেন বিষাদমাখা স্মৃতিচারণে।

প্রয়াত এই সংগীতশিল্পীর জন্মদিন উপলক্ষে পরিবারের পক্ষা থেকে কোনো আয়োজনের খবর পাওয়া যায়নি। জীবদ্দশায় জন্মদিন নিয়ে তেমন কোনো আগ্রহ ছিল না শিল্পীর নিজেরও। পরিবারের সদস্যদের নিয়েই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করতেন।

স্ত্রী লিপিকা এন্ড্রু জানান, পরিবারের সদস্যরা মিলে রাজশাহীর সমাধিস্থলে গিয়ে প্রার্থনা করবেন। এন্ড্রু কিশোরের চলে যাওয়ার পর এটি দ্বিতীয় জন্মদিন। প্রিয় শিল্পীকে স্মরণ করে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নানা স্মৃতিকথা লিখছেন। কেউ এন্ড্রু কিশোরের গাওয়া নানা গানের লাইন লিখে স্মরণ করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ